Home Blog Page 4

Chhatra Parishad মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবীতে কলকাতায় বিক্ষোভ মিছিল

পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কলেজ স্ট্রিটে ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

Chhatra Parishad protest March on College Street demanding Partha Chattopadhyay Resignation

মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবীতে কলকাতায় ছাত্র পরিষদ উত্তাল।

নিজস্ব সংবাদদাতা – কলকাতা : এস এস সি মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ দুর্নীতিগ্রস্ত সরকারের মন্ত্রী পরিষদের অবিলম্বে পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ছাত্র পরিষদ।

রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে সোমবার কলকাতায় কলেজ স্ট্রিটে ছাত্র পরিষদের (CP) পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। প্রদেশ ছাত্র পরিষদ নেতা সৌরভ প্রসাদের নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্র পরিষদ কর্মী ও সমর্থক এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বাংলার যুবক-যুবতীদের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি হল না কেন?

দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও নেতাদের অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবীতে বঞ্চিত মেধাতালিকাভুক্ত হবু শিক্ষকদের বিচার চেয়ে প্রদেশ ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজস্ট্রীট চত্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এদিনের এই কর্মসূচীতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী SSC’র মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এদিন তার কুশ পুত্তলিকা দাহ করার পাশাপাশি প্রতীকি নকল টাকার বৃষ্টিও করানো হয়।

এই কর্মসূচীর জেরে কলেজস্ট্রীট চত্তরে যানজট সৃষ্টি হয় ফলে পুলিশের সাথে ছাত্র পরিষদ নেতৃত্ব বচসায় জড়িয়ে পরে।

আরও পড়ুন – দুর্নীতির দায় থেকে বাঁচার জন্য তৃণমূলের তাবড় তাবড় নেতারা

রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন।

Amarta-Sen-Refuse-Bangabibhusan

বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন কারন নিয়ে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতা – কলকাতা : রাজ্য সরকার বঙ্গবিভূষণ (Bangabibhusan) পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সেই পুরস্কার নিচ্ছেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.অমর্ত্য সেন বর্তমানে বিদেশে রয়েছেন, এখনই দেশে ফিরছেন না। কিন্তু কেন তিনি বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না? পরিবারের পক্ষ থেকে সে বিষয়ে সঠিক কোন বার্তা প্রকাশ করা হয় নি।

রাজ্য সরকার ঠিক কি আয়োজন করেছে?

আগামীকাল সোমবার বঙ্গবিভূষণ সম্মাননা দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। সরকার সেই আয়োজন করেছে। অমর্ত্য সেন ছাড়াও নোবেল বিজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকেও এই সম্মান দেওয়া হবে। আজ, রবিবার অমর্ত্য সেনের পরিবার জানিয়েছে যে, তিনি রাজ্য সরকারের সম্মান নিচ্ছেন না। এখন তিনি বিদেশে। এই খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে শুরু হয় নানা গুঞ্জন।

এটা কি তবে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের প্রভাব?

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তবে কি তিনি সেই কারনেই রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান গ্রহণে অসন্মত হয়েছেন। অনেকেই সেই ঘটনারই প্রভাব বলে মনে করছেন।

এই গ্রেপ্তারের পর সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার জন্য অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ককে চিঠি লিখেছিলেন। তবে এই চিঠি পেয়েই কি মাননীয় অমর্ত্য সেন মহাশয় তাঁর মত পাল্টে ফেলেছেন। সঠিক কি কারন একমাত্র তিনিই এ বিষয়ে সকলকে আশ্বস্ত করতে পারেন।

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ঠিক কী বলেছেন ?

রাজ্য সরকার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান দেয়। সুজন চক্রবর্তী মহাশয় অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি (Abhijit Vinayak Banerjee), কৌশিক বোস, দেবশঙ্কর হালদার এবং অন্যান্যদের কাছে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার আবেদন জানান। তিনি বলেন, এই রাজ্য সরকার কলুষিত, তাই তাদের দেওয়া সম্মান বয়কট করা উচিৎ।

তবে মাননীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ শ্রী অমর্ত্য সেন মহাশয় এই সম্মান না নেওয়ার কারণ হিসেবে সুজন চক্রবর্তী মহাশয়ের বিষয়টি নিয়েই ভাবছে অনেকে। কিন্তু পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কোন কারণ পরিষ্কার ভাবে জানান নি, তাই নিশ্চিতভাবে পুরস্কার প্রত্যাখানের প্রকৃত কারণ এখনো সকলের অজানা।

Economist Amarta Sen Refuse Banga Bibhushan honor of State Govt of West Bengal

পার্থ চট্টোপাধ্যায়কে জেরার পর গ্রেফতার ইডির

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার – পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরার পর গ্রেফতার করেছে ইডি

ED arrested Partha Chatterjee and Arpita after interrogation

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা ম্যারাথন জেরার পর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা – কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী, তৃণমূলের মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি কয়েক ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার সকাল দশটায় গ্রেফতার।

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গতকাল শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) এর আধিকারিকরা হাজির হন আর সেই থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সারাদিন টানা প্রায় ২৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত্রি প্রায় পৌনে এগারোটা নাগাদ আরোও ইডি আধিকারিক আসেন। চলতে থাকে জিজ্ঞাসাবাদ। আজ শনিবার সকালেও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এত টাকা কিভাবে এলো? কোথায় পেল?

জানা যায়, Enforcement Department (ED) ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। তাকে ইডির আধিকারিকরা তারপরেই গাড়িতে তুলে নিয়ে যান। প্রথমে তারা বাইপাস দিয়ে মা ফ্লাইওভারের দিকে যায়, কিন্তু কনভয় ফিরে যায় অন্যদিকে।

বারবার রাস্তা বদলের পর অবশেষে দেখা যায় জোকার ই এস আই হাসপাতালের সামনে তাকে নিয়ে ইডি আধিকারিকদের গাড়ি এসে উপস্থিত হয়।

আরো পড়ুন- অর্পিতা মুখোপাধ্যায় : অর্পিতার মা বললেন মেয়ের কাছে এত টাকা কিভাবে এলো? কোথায় পেল? জানিনা।

ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে সেই হাসপাতালের ভিতরে নিয়ে যায় শারীরিক পরীক্ষার জন্য। ঘন্টাখানেক ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পর ইডির আধিকারিকরা তাকে নিয়ে আবার বেরিয়ে পড়েন। সেই সময় সাংবাদিকরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তিনি উত্তরে শুধু বলেছেন নেত্রীর সঙ্গে কোন যোগাযোগ করতে পারিনি। তাকে ইডির আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে নিয়ে গেলেন।

বড়সড় কেলেঙ্কারি?

এদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে বিদেশি মুদ্রা, সোনা দানা ও ২০টি মোবাইল ফোন পাওয়া গেছে বলে গতকাল রাত্রেই টুইট করে জানিয়েছিল ইডি। ইডি সূত্রে জানা যায়, টাকা গোনার কাজ এখনো চলছে, এ পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাংক কর্মীরা। তদন্তে সঠিকভাবে সহযোগিতা করছে না পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাই তাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ED arrested former education minister of West Bengal Partha Chattopadhyay and Arpita Mukhopadhyay after interrogation. Big Scam in Kolkata, West Bengal. Partha Chattopadhyay Arrest.

বালুঘাট-হিলি রেলপথ সম্প্রসারণে জমি অধিগ্রহণের জন্য রাজ্যের কাছে চিঠি রেলের

বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণে জমি অধিগ্রহণের জন্য রাজ্যকে রেল দপ্তরের চিঠি

Railway Department Letter to State for Land Acquisition for Balurghat-Hili Railway Extensionবালুঘাট-হিলি রেলপথ সম্প্রসারণে জমি অধিগ্রহণের জন্য রাজ্যের কাছে চিঠি রেল দপ্তরের

নিজস্ব সংবাদদাতা – বালুরঘাট : একলাখী-বালুরঘাট রেল প্রকল্প তৎকালীন ভারতের মাননীয় রেলমন্ত্রী এ বি এ গনি খান চৌধুরী কর্তৃক প্রস্তাবিত ও উদ্বোধনীত হয়েছিল। তৎকালীন রাজ্য সরকারের জমি জটে দীর্ঘ টালবাহানাতে থমকে যায় একলাখী-বালুরঘাট রেল প্রকল্প। পরবর্তীতে কেন্দ্রে কংগ্রেস সরকারের পর অন্য সরকার আসায় সেই প্রকল্প বিশ বাও জলে চলে যায়।

একলাখি-বালুরঘাট রেলপ্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নাড়াচড়ায় আবার কয়েক দশক পরে মাথাচাড়া দিয়ে ওঠে। তলানিতে থাকা ফাইল তুলে আনা হয় রেল দপ্তর থেকে। শুরু হয় তদারকির। ঘোষণা করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারি বাজপেয়ি সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একলাখী-বালুরঘাট রেল প্রকল্পের। তবে সেই রেলপথ মালদা জেলার একলক্ষী থেকে বালুঘাট পর্যন্ত হওয়ার পরে ভারতের পূর্ব প্রান্তের শেষ সীমানা হিলি পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ থমকে যায়। রেল বাজেটে এর জমি অধিগ্রহণের বরাদ্দের অর্থের পরিমাণ কমে যায়। বন্ধ হয়ে যায় রেলপথ অধিগ্রহণ।

রেলদপ্তর সূত্রে জানা যায়, তারা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জন্য রেলের জমি অধিগ্রহণের জন্য চিঠি দিয়েছেন। রেলদপ্তর মোট ৩৮ কিলোমিটার রেলপথের জন্য ১৩০ একর জমির প্রয়োজনে চিঠি দিয়েছেন এবং রাজ্য সরকারের কর্তৃক ছাড়পত্র দেওয়া হয়েছে ওই প্রস্তাবিত রেল পথের।

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক শ্রী বীজিন কৃষ্ণা ওই প্রস্তাবিত রেলপথ প্রসঙ্গে বলেছেন, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের কোন আপত্তি নেই বলে জানানো হয়েছে। জমি অধিগ্রহণপর্বে সরকারের কিছু প্রস্তাবিত শর্ত দিয়ে চিঠি পাঠিয়েছেন জেলা দপ্তরে। জেলাশাসক ঐ শর্তের সম্পর্কে রেলদপ্তরকে জানিয়ে দেবেন বলে জানান।

*-রাজ্য সরকারের শর্ত হল জোর করে অনিচ্ছুক কৃষক বা জমিদাতার কাছে থেকে জমি নেওয়া যাবে না।
*-অধিগ্রহণ শুরু হওয়ার পূর্বেই ৭০ শতাংশ টাকা রেল কর্তৃপক্ষকে জমি কেনার জন্য দিয়ে দিতে হবে।

দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাট ও হিলিবাসীর এখন এই একটিই ভয়, রাজ্য সরকারের এই শর্তের জেরে আবার না এই রেল প্রকল্প বন্ধ হয়ে যায়।
রেল আধিকারিক সূত্রে জানা যায়, চলতি অর্থবর্ষে ওই প্রস্তাবিত বালুরঘাট-হিলি রেলপথের জন্য বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকা। তবে এই রেলপথ প্রকল্পের বরাদ্দ আরোও বাড়বে এবং ধাপে ধাপে কাজ হবে। সেই সঙ্গে ওই প্রকল্পের জন্য ধাপে ধাপে বরাদ্দের পরিমাণও বাড়বে।

বিজেপির রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয় বলেন, বালুঘাট-হিলি রেলপ্রকল্পের জমির জন্য জেলা প্রশাসনের কাছে অনেক আগেই চাওয়া হয়েছিল, সঠিক সময়ে প্রশাসন যদি এই প্রকল্পের জমি অধিগ্রহণের কাজে সহযোগিতা করলে অনেক আগেই কাজ শুরু হয়ে যেত।

Balurghat-Hili Railway – Railway Department Letter to State for Land Acquisition for Balurghat-Hili railway extension of Dakshin Dinajpur District

অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন রায়গঞ্জে

অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন রায়গঞ্জে

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন রায়গঞ্জ শহরের উপকণ্ঠে ক্যারিটাস মঞ্চে

নিজস্ব সংবাদদাতা – রায়গঞ্জ : অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আইনজীবী শ্রী অরিন্দম প্রামানিক এর নেতৃত্বে ও অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের উপকণ্ঠে ক্যারিটাস হলে অনুষ্ঠিত হল।

আজকের এই মহতি অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্বসহ অন্যান্য শ্রোতা এবং নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যাপক ডঃ শিবরঞ্জন মিশ্র, প্রাক্তন অধ্যাপক অর্থনীতি বিভাগ, বিশ্বভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রাক্তন অধীক্ষক, রায়গঞ্জ জেলা হাসপাতাল এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ দীপক কুমার রায়, ডিন, কলা, বাণিজ্য ও আইন বিভাগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। তাছাড়াও উপস্থিত ছিলেন অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও সংস্কৃতিপ্রেমী মনোতোষ সরকার।

আজকের উক্ত অনুষ্ঠানে নজরুল বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করলেন রায়গঞ্জের বিশিষ্ট কবি ও লেখক শ্রী যাদব চৌধুরী, শ্রীমতি খুশী সরকার, শ্রীমতি সুপ্রিয়া দেবনাথ, তপন রায়, প্রদীপ কুমার রায়, শর্মিষ্ঠা কুন্ডু সহ আরোও অনেকে।

উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সংস্কৃতি প্রেমী অধ্যাপক শ্রী সুকুমার বাড়ই। নজরুল বিষয়ক কবিতা আবৃত্তি পরিবেশন করেন শ্রী শিবানন্দ কর্মকার সহ আরোও অনেকে এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিক্ষক ও গায়ক শ্রী গৌরাঙ্গ চন্দ্র কর। আজকে এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন নৃত্যালয় গোষ্ঠী। এবং অনুষ্ঠান শেষে কবি, সাহিত্যিক ও বিভিন্ন শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।

কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর শিবরঞ্জন মিশ্র। কবি কাজী নজরুল ইসলাম এর জীবনশৈলী ও সময়োপযোগী ধারার উপরে সুন্দর বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডঃ দীপক কুমার রায়। সর্বোপরি সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও আইনজীবী অরিন্দম প্রামানিক। সুন্দর একটি সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকায় একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয় ও উপভোগ্য হয়ে উঠে। বর্তমান সামাজিক আবহে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানব জীবনের রুচি ও মানসিক বিকাশে খুবই জরুরী। আজ গান, স্বরচিত কবিতা পাঠ, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে এক অভূতপূর্ব সাংস্কৃতিক মেল বন্ধনের সাক্ষী থাকল রায়গঞ্জ শহরের উপকণ্ঠে অবস্থিত ক্যারিটাস হল।

আজকের এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে অনেকেই এগিয়ে আসেন এবং অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের সম্পাদক ও আইনজীবী অরিন্দম প্রামানিক মহাশয়ের এই মহতী উদ্যোগকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন ও আন্তরিক অভিনন্দন জানান।

Poet Kazi Nazrul Islam‘s Birthday Celebration in Raiganj Organized by Akhil Bhuvan Bidyarthi Pratisthan