Home Blog Page 2

Kazi Nazrul Islam-এর ১২৭তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

 

বিদ্রোহ ও প্রেমের কবি: কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

Poet of Rebellion and Love- Tributes paid to Kazi Nazrul Islam on his 127th birthday

Kazi Nazrul Islam-এর ১২৭তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদন- দিনাজপুর বার্তা: একদিকে বিদ্রোহ, অন্যদিকে প্রেম ও মানবতার অনন্ত সুর — এই দুই সুরের অপূর্ব সঙ্গম নজরুলের কবিতা, গান ও গদ্যে প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম। তিনি শুধু কবি ছিলেন না, ছিলেন একজন বিপ্লবী, একজন সুরকার, গীতিকার, নাট্যকার, সাংবাদিক ও সমাজচিন্তক। তাঁর সৃষ্টি বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির ক্ষেত্রে এক নবজাগরণের সূচনা করেছিল।

শৈশব ও সংগ্রামী জীবন

১৮৯৯ সালের ২৫ মে (বাংলা ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। পিতা কাজী ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। অল্প বয়সেই বাবাকে হারিয়ে নজরুলের জীবন শুরু হয় চরম দারিদ্র্য, সংগ্রাম ও কঠোর বাস্তবতার মধ্যে দিয়ে। মক্তবের পাঠ, মসজিদে ইমামতি, লেটো গানে অংশগ্রহণ, রুটির দোকানে কাজ — এইসব অভিজ্ঞতাই পরবর্তীতে তাঁর সাহিত্যে জীবন ও বাস্তবতার গভীর ব্যঞ্জনা এনে দেয়।

তরুণ বয়সে সেনাবাহিনীতে যোগদান এবং সেখানে থাকতে থাকতেই তাঁর মধ্যে সাহিত্যের প্রতি এক দুর্নিবার আকর্ষণ জন্ম নেয়। কবিতা, গল্প, নাটক লিখতে শুরু করেন তিনি। এরপর “সওগাত”, “বিজলি”, “মোসলেম ভারত”, “নবযুগ” পত্রিকায় তাঁর লেখা ছাপা হতে থাকে।

বিদ্রোহের আগুন: “বিদ্রোহী” কবি:

১৯২২ সালে প্রকাশিত “বিদ্রোহী” কবিতার মাধ্যমে বাংলা সাহিত্যে এক প্রলয়ংকরী শক্তির আবির্ভাব ঘটে। কবিতার প্রতিটি চরণ যেন ধ্বংস ও সৃজনের যুগপৎ ঘোষণা। এটি ছিল কেবল একটি কবিতা নয়, বরং একটি আন্দোলনের ঘোষণাপত্র। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে, সমাজের অন্যায়, কুসংস্কার, বৈষম্য, শোষণের বিরুদ্ধে তাঁর কলম জ্বলে ওঠে আগুন হয়ে। “আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন” — এই অমর উচ্চারণের মধ্য দিয়ে নজরুল যুগ যুগান্তরের বিদ্রোহের প্রতীক হয়ে ওঠেন।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ:

নজরুল ছিলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক, মানবতাবাদী এবং উদারচেতা। যখন হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে, তখন নজরুলের কলম দ্বিধাহীনভাবে সেই বিভেদকে আঘাত করে। তাঁর লেখা “ধর্ম নয়, মানুষ বড়” কিংবা “হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ— সন্তান মোর মার” — আজকের এই ধর্ম-বিভেদের অস্থির সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি বিশ্বাস করতেন, ধর্মের মূল উদ্দেশ্য হলো মানবতার সেবা। সেই জন্যই তিনি একদিকে লিখেছেন ইসলামী গান, হামদ, নাত, আবার অন্যদিকে শ্যামা সঙ্গীত, কীর্তন, ভক্তিগীতি। তাঁর মতো এমন এক অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক আজও বিরল।

প্রেম ও মানবতার কবি:

যতটা না তিনি একজন বিদ্রোহী, ততটাই একজন প্রেমিক ও মানবতাবাদী। নজরুলের কবিতায় প্রেম শুধু রোমান্টিকতার আবেশে সীমাবদ্ধ নয়; বরং তা গভীর এক মানবিক বোধের প্রতিফলন। তাঁর প্রেমের কবিতা, গান, গদ্য সাহিত্যে মানব জীবনের পরম সত্য ও সৌন্দর্যের কথা উচ্চারিত হয়েছে। নজরুলের সৃষ্ট “ভালোবাসা” মানে শুধু নারী-পুরুষের সম্পর্ক নয়, বরং এক বিশ্বমানবতার প্রেম যেখানে সব বাধা, বিভেদ, শ্রেণি, জাতি, ধর্ম মুছে যায়।

সঙ্গীত সাধনা ও নজরুলগীতি:

নজরুল ছিলেন এক অপ্রতিম সুরস্রষ্টা। প্রায় ৪,০০০-এর বেশি গান তিনি রচনা করেছেন। তাঁর সংগীতচর্চা বাংলা সঙ্গীতের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনে। “নজরুলগীতি” নামে যেসব গান আজ আমাদের হৃদয় ও সমাজে গভীর প্রভাব ফেলেছে, সেগুলোর বৈচিত্র্য, ছন্দ, রাগ-রাগিণীর ব্যবহার এবং ভাবগত গভীরতা বাংলা গানের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ ও সমুজ্জ্বল।

তিনি আরবি, ফার্সি, হিন্দি, উর্দু, সংস্কৃত ও বাংলা ভাষার অনন্য মিশ্রণে এক অপূর্ব সংগীত জগৎ সৃষ্টি করেন। “চাষার ঘরে এলোরে খুশির ঈদ”, “দেখো রে চাহিয়া মন উজান বয়ে যায়”, “করো মোরে ক্ষমা”, “মোর প্রিয়ার চরণ ধুই”, “আমার হাতে কলম আমি চিত্রকর” — প্রতিটি গান যেন হৃদয়ের গভীর স্পন্দন।

রাজনৈতিক চেতনা ও সাংবাদিকতা:

নজরুলের রাজনৈতিক চেতনা ছিল প্রচণ্ডভাবে প্রগতিশীল এবং গণমুখী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অকুণ্ঠ সাহসিকতায় কথা বলেছেন। তাঁর সম্পাদিত পত্রিকা ধুমকেতু ব্রিটিশদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। “আনন্দময়ীর আগমনে” নামে একটি প্রবন্ধ লেখার জন্য তাঁকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ সময় জেলবাস করতে হয়।

জেল থেকে লেখা তাঁর বিখ্যাত কবিতা “রাজবন্দীর জবানবন্দী” তাঁর অদম্য আত্মবিশ্বাস, সাহস এবং সততার অনন্য দলিল। তিনি লিখেছেন — “আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!” এমন ভাষা বাংলা সাহিত্য আগে কখনও শোনেনি।

ব্যক্তিজীবনের ট্র্যাজেডি ও নীরবতা:

খুব কম সময় পেয়েছিলেন তিনি, মাত্র ২৩টি বছর। তাঁর আশ্চর্য প্রতিভায় মুখরিত সাহিত্য-সঙ্গীত ব্যবহার করে এবং ঔপনিবেশিক-রাজনৈতিক শাসনের সাম্প্রদায়িক ভাষ্যের অসির সাথে তিনি মসি দিয়ে যুদ্ধ করেছেন যতদিন স্নায়ুরোগে মস্তিষ্ক নিষ্ক্রিয় হয় নি। ১৯৪২ সালে তিনি দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত হন এবং বাকশক্তি হারান। এরপর দীর্ঘ ৩৪ বছর তিনি ছিলেন নীরব, নির্বাক, অথচ তাঁর উপস্থিতি ছিল বলিষ্ঠ।

বাংলাদেশ সরকার ১৯৭২ সালে তাঁকে জাতীয় কবির মর্যাদা দেয় এবং সপরিবারে তাঁকে বাংলাদেশে নিয়ে আসে। ঢাকায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা:

কাজী নজরুল আজও প্রবলভাবে প্রাসঙ্গিক, রবীন্দ্রনাথের মতন। আজকের ধর্ম-বিভেদের এই অস্থির সময়ে তিনি যেন মহীরুহ হয়ে পাশে দাঁড়ান। তাঁর কণ্ঠ আজও বলে— ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’। সমাজ যখন বিদ্বেষ, হিংসা ও ঘৃণায় পুড়ে যাচ্ছে, তখন নজরুলের লেখা আমাদের এক নতুন আলোর পথ দেখায়। তিনি আমাদের শেখান— ভালোবাসা, প্রতিবাদ এবং সহমর্মিতা কিভাবে একসাথে বাঁচে।

উপসংহার:

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা ভাষার এক মহাবিস্ময়। তাঁর বিদ্রোহ কেবলমাত্র শাসকের বিরুদ্ধে নয়, সমস্ত অনাচার, বৈষম্য, হীনতা ও সংকীর্ণতার বিরুদ্ধে। তাঁর প্রেম কেবল কোন নারীর প্রতি নয়, সমগ্র মানবজাতির প্রতি।

আজ যখন আমরা তাঁর ১২৭তম জন্মদিনে শ্রদ্ধা জানাই, তখন মনে রাখতে হবে — নজরুল শুধু অতীত নন, তিনি ভবিষ্যতেরও পথপ্রদর্শক।

Poet of Rebellion and Love: Tributes paid to Kazi Nazrul Islam on his 127th Birthday

Singapore Open 2025: ভারতীয় চ্যালেঞ্জের নেতৃত্বে সাত্ত্বিক-চিরাগ জুটি

Singapore Open 2025: ভারতীয় চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন সাত্ত্বিক-চিরাগ জুটি

Singapore Open 2025-Satwik-Chirag Duo Lead Indian Challenge

Singapore Open 2025:আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে

নিজস্ব সংবাদদাতা – সিঙ্গাপুর, ২৬ মে (online): আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে Singapore Open 2025 সুপার ৭৫০ টুর্নামেন্ট, যেখানে ভারতীয় ব্যাডমিন্টন তারকারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন। এবারের ভারতীয় চ্যালেঞ্জের নেতৃত্বে থাকবেন সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির বিখ্যাত জুটি। এই জুটি ২০২৩ সালের মার্চে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেললেও, চিরাগের পিঠের চোটের কারণে তারা দ্বিতীয় রাউন্ডে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে, তারা এখন সম্পূর্ণ সুস্থ এবং আগামীকাল তারা মালয়েশিয়ার চুং হোন জিয়ান ও মুহাম্মদ হাইকালের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন।

কিদাম্বি শ্রীকান্তের অনুপস্থিতি

এই বছর শুরুতেই তারা মালয়েশিয়া ওপেন এবং ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন, তাই তাদের জন্য আশাবাদী ফলাফলের সম্ভাবনা রয়েছে। তবে, মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে পৌঁছানো কিদাম্বি শ্রীকান্ত এই টুর্নামেন্টে অংশ নেবেন না।

এইচএস প্রণয়ের অভিযান: লক্ষ্য সেনের ফর্ম

২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী এইচএস প্রণয় ডেনমার্কের রাসমাস গেমকের বিরুদ্ধে তার অভিযান শুরু করবেন। লক্ষ্য সেন প্রথম রাউন্ডে লিন চুন-ইয়ের মুখোমুখি হবেন। ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী, ২৩ বছর বয়সী সেন এই মরশুমে কিছুটা অস্থির ফর্মে আছেন, বিশেষ করে চারটি প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর। তার জন্য এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

প্রিয়াংশু রাজাওয়াতের চ্যালেঞ্জ:কিরণ জর্জের প্রত্যাশা

একইভাবে, ২৩ বছর বয়সী প্রিয়াংশু রাজাওয়াত ভারতের অন্যতম প্রতিভাবান যুব খেলোয়াড় হলেও, তিনি এবার ছয়টি প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন, যা ভারতীয় সমর্থকদের হতাশ করেছে। অপরদিকে, ২৫ বছর বয়সী কিরণ জর্জও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এবং তিনি চীনের ওয়েং হং ইয়াংয়ের বিরুদ্ধে তার অভিযান শুরু করবেন।

মহিলাদের বিভাগ: পিভি সিন্ধুর চ্যালেঞ্জ

মহিলাদের বিভাগে নেতৃত্ব দেবেন পিভি সিন্ধু (PV Sindhu), যদিও কোচিংয়ে একাধিক পরিবর্তনের পরেও তিনি ধারাবাহিকভাবে সাফল্য পেতে পারেননি। তবে, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু প্রথম রাউন্ডে কানাডার ওয়েন ইউ ঝাংয়ের বিরুদ্ধে খেলবেন। অন্যান্য ভারতীয় মহিলা খেলোয়াড়দের জন্যও কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আনমোল খার্ব প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের চেন ইউ ফেইয়ের মুখোমুখি হবেন, এবং আকর্ষি কাশ্যপ তৃতীয় বাছাই হান ইউয়ের বিরুদ্ধে খেলবেন।

মালভিকা বানসোদের খেলা

ভারতের অন্যান্য মহিলা খেলোয়াড়দের মধ্যে মালভিকা বানসোদ থাইল্যান্ডের সুপানিদা কাথেথংয়ের মুখোমুখি হবেন, আর রক্ষিতা রামরাজ দক্ষিণ কোরিয়ার কিম গা ইউনের বিরুদ্ধে খেলবেন। এছাড়া, অনুপমা উপাধ্যায় চাইনিজ তাইপেইয়ের সুং শুও ইউনয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর উন্নতি হুদা দ্বিতীয় বাছাই ওয়াং ঝিয়িয়ের বিরুদ্ধে খেলবেন।

ডাবলস বিভাগে ভারতীয় চ্যালেঞ্জ

মহিলা ডাবলসে ভারতীয় শীর্ষস্থানীয় জুটি ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ, যারা ৮ম স্থানে রয়েছেন, তারা চাইনিজ তাইপেইয়ের চাং চিং হুই এবং ইয়াং চিং টুনয়ের বিরুদ্ধে খেলবেন।

মিশ্র দ্বৈত জুটি

এছাড়া, মিশ্র দ্বৈত জুটিতে থাকবেন ধ্রুব কপিলা/তানিশা ক্রাস্টো এবং রোহান কাপুর/রুত্বিকা শিবানী গাড্ডে।

এই সব খেলোয়াড়দের জন্য শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা অপেক্ষা করছে, এবং ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীরা তাদের দক্ষতা এবং লড়াইয়ের সাক্ষী হতে মুখিয়ে আছেন।

IPL 2025 পুনরায় শুরু ১৭ই মে BCCI-এর সিদ্ধান্ত

IPL 2025 পুনরায় শুরু ১৭ই মে BCCI-এর সিদ্ধান্ত

IPL 2025 Match Restart on 17 May BCCI Decide

আগামী ১৭ই মে থেকে শুরু হবে আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব।

নিজস্ব সংবাদদাতা – মুম্বই: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল ২০২৫ এর ক্রিকেট খেলা স্থগিত রয়েছে কিছুদিন ধরে। আগামী ১৭ই মে সেই খেলা শুরু হতে চলেছে সংবাদ সূত্রের খবর। সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (The Board of Control for Cricket in India) – (BCCI) আগামী ১৭ই মে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ এর বাকি খেলাগুলি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত ম্যাচ ছয়টি নির্ধারিত ভেন্যুতে খেলা হবে।

আগামী ১৭ই মে থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল খেলা হবে আগামী জুন মাসের তিন তারিখে। সমস্ত ম্যাচ খেলা হবে ৬টি ভেনুতে।

আগামী ১৭ই মে থেকে শুরু হবে আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। এবং আগামী জুন মাসের তিন তারিখে ফাইনাল খেলা হবে। মোট ১৭টি ম্যাচ খেলা হবে ছটি ভেন্যুতে। এই ছয়টি ভেন্যু হল বেঙ্গালুরু, লখনৌ, দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও জয়পুর। প্লে অফের প্রথম কোয়ালিফায়ার হবে আগামী 29 মে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আগামী জুন মাসের ১ তারিখে।

আইপিএল টুর্নামেন্টের প্লে অফ এবং ফাইনাল ম্যাচ কোন ভেন্যুতে হবে তা এখনো ঘোষণা করা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ফাইনাল ম্যাচ। কিন্তু পরবর্তী সূচিতে ইডেন গার্ডেন্স এ কোন ম্যাচই রাখা হয়নি। সেক্ষেত্রে ফাইনাল খেলা ইডেন গার্ডেন্সে হবে কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে চাপা উন্মাদনার সৃষ্টি হয়েছে।

IPL 2025 নতুন সূচিতে ১৭ই মে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR), এবং তার প্রতিপক্ষ হল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এটি খেলা হবে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত চিন্নাস্বামী স্টেডিয়ামে। ১৮ই মে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ রাজস্থান রয়ালস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসগুজরাট টাইটনস দলের সঙ্গে। ১৯শে মে লখনও সুপার জেইন্টসসানরাইজারস হায়দ্রাবাদের লড়াই হবে। ২০শে মে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। ২৩শে মে মুখোমুখি হবে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ২৪শে মে পাঞ্জাব কিংস এর সঙ্গে দিল্লী ক্যাপিটালের খেলা হবে।

IPL 2025 Restart on 17 May Decided by BCCI

২৫শে মে দুটো ম্যাচ খেলা হবে।

২৫শে মে প্রথম ম্যাচ গুজরাট টাইটেলসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের লড়াই। আরেকটি হল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে। ২৬শে মে খেলা হবে পাঞ্জাব কিংস-এর সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স-এর। গ্রুপের শেষ ম্যাচটি ২৭শে মে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখন‌উ সুপার জেইন্টস এর মধ্যে হবে।

IPL 2025 Restart on 17 May – BCCI Decide

PM Narendra Modi: পঞ্জাব বিমানঘাঁটিতে আবারও পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ

পঞ্জাব বিমানঘাঁটিতে আবারও পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Narendra Modi Raised Voice Against Pakistan at Punjab Airbase

পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

আদমপুর: গতকাল সোমবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, অপারেশন সিদুরের (Operation Sindoor) সাফল্য এসেছে ভারতীয় সেনার হাত ধরেই। তিনি পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে বক্তব্যে পরিষ্কার বলেছেন – তিনটি সূত্রের কথা এবং নয়া ভারতের সংজ্ঞা। নয়া ভারতের জীবন তিন সুত্রে গাঁথা। সেই সূত্রগুলি সম্বন্ধে তিনি ব্যাখ্যাও করেছেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না। নিজের শর্তে জবাব দেবে। ভারত কোন নিউক্লীয়ার ব্ল্যাকমেল বা পরমাণু হুমকি সহ্য করবেনা। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত।

গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে তুলে ধরেছেন। বায়ুসেনা সহ অন্যান্য বাহিনীর উদ্দেশ্যে মোদির বক্তব্য, অপারেশন সিদুরের আওয়াজ শত্রুদের কানে পৌঁছেছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে। ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে।

জঙ্গিরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল কিন্তু আমাদের সেনাবাহিনী সেখানে গিয়ে তাদের নিকেশ করেছে। পঞ্জাবের আদমপুরে (Adampur in Punjab) ভারতীয় সেনাবাহিনী উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ওদের সামনে থেকে হামলা করেছেন। জঙ্গিদের নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। একশ জনেরও বেশি জঙ্গিকে শেষ করেছেন। শুধু জঙ্গি নয় পাকিস্তান সেনাকেও মোক্ষম জবাব দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি (PM Narendra Modi) আরোও বলেন, আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, জঙ্গিরা যেখানে বসে শান্তির নিঃশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে।

পাঞ্জাবের আদমপুরের বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী সেনাবাহিনী সদস্যদের সঙ্গে ছবিও তোলেন। এই বায়ুসেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং দ্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধেও সুর ছড়িয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধু সন্ত্রাসবাদের হেডকোয়াটার ধ্বংস করা। কিন্তু পাকিস্তান যাত্রীবাহী বিমানকে সামনে রেখে ষড়যন্ত্র করেছিল তারা। কিন্তু আমাদের সেনাবাহিনী নিখুঁতভাবে সেই সকল যাত্রীবাহী বিমানের কোনো ক্ষতি না করে আঘাত হেনেছে। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা‌ও করেন।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, আমাদের নয়া ভারত সর্বদাই শান্তি চাই। কিন্তু কেউ যদি মানবিকতাকে আঘাত করে তবে ভারত‌ও যুদ্ধ নামতে ভাববে না।

PM Narendra Modi Again Raised Voice Against Pakistan at Punjab Airbase

Vaibhav Suryavanshi Becomes Youngest Cricketer to Make IPL Debut

ক্রিকেট বিশ্ব আজ স্তব্ধ। মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে ফেলল এক খুদে মেগাস্টার

Vaibhav Suryavanshi becomes youngest cricketer to make IPL debut

আইপিএলের ইতহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান Vaibhav Suryavanshi IPL- 2025

নিজস্ব সংবাদদাতা:বিহারের সমস্তিপুরের তাজপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বৈভব সূর্যবংশী, বাবা সঞ্জীব একজন কৃষক। পরিবারের খরচ চালানোর জন্য আছে ১ টি দোকান। এই রকম পরিবারে লেখা-পড়া আর কাজ বাদ দিয়ে ক্রিকেট খেলা এক প্রকার বিলাসিতাই। কিন্ত তাঁর বাবা সঞ্জীব যে ছেলের স্বপ্নপূরন করতে চেয়েছেন। জানা যায় ছেলের ক্রিকেট শেখার জন্য় তিনি তার জমি বিক্রি করে দিয়েছিলেন।

আজ মাত্র ১৪ বছর ৩২ দিনে সেই ছেলে যখন আইপিএলের (Indian Premier League) ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। বাবার চোখে কি জল? কে জানে!, বিস্ময়ের ঘোর যেন কাটছেই না। চোখে যা দেখলাম তা সত্যি নাকি মায়াবী ভ্রম?

মাত্র ৪ বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি। এরপর এগিয়ে যাওয়ার গল্প। বয়স যখন সাড়ে ৭, বাবা নিয়ে গেলেন পাটনার ক্রিকেট একাডেমীতে। বাড়ি থেকে ক্রিকেট একাডেমির দূরত্ব ১০০ কিলোমিটার। এতদূরে যাওয়া কষ্ট বৈকি। কিন্ত থামলে চলবে কেন? বৈভব ভোর ৪ টার সময় বের হতেন, একাডেমিতে পৌঁছতে বেজে যেত সাড়ে ৭ টা। মা তৈরি করে দিতেন খাবার। আর এরপর কোচ মনীষ ওঝা একটু একটু করে তৈরী করেছেন ছোট্ট বৈভবকে।

বাঁহাতি এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তারপর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে রনজিতে অভিষেক হয় তার। আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখে বিক্রি হওয়া বৈভব আজ যেন কিছুটা প্রতিদান দিলেন। আইপিএলের প্রথম দিকে বৈভবকে খেলায়নি রাজস্থান রয়্যালস। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটার ইনিংসের শুরুটাই করেছেন ছক্কা মেরে।

৩৮ বলে ৭ চার আর ১১ টা ৬ এ করলেন ১০১। ভেঙ্গে দিলেন মনীষ পান্ডের রেকর্ড। মনিষ পান্ডে ২০০৯ সালে ১৯ বছর ২৫৩ দিনে আইপিএলে সেঞ্চুরি করে সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েছিলেন। আর বৈভব সূর্যবংশী? আইপিএলের জন্ম ২০০৮ সালে। বৈভবের জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। আইপিএল জন্মের পর জন্ম নেওয়া ছেলেটা আজ ১৪ বছর ৩২ দিনে মনীষ পান্ডের রেকর্ড ভেঙ্গে সর্বকনিষ্ঠ আইপিএল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন।

৩০ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে সেঞ্চুরির রেকর্ড গেইলের। বৈভবের সেঞ্চুরি করতে লাগল মাত্র ৩৫ বল এবং এই বিস্ময় বালক আইপিএল ইতিহাসে দ্রুত গতির সেঞ্চুরির দিক দিয়ে ২য় অবস্থানে ভাবা যায়? অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। এই আইপিএলে এই কিশোর গেইলের রেকর্ড ভেঙ্গে দিলেও অবাক হবো না। আইপিএলের প্রথম ম্যাচে ফিফটি না পেয়ে কেঁদেছিল যে কিশোরটা, সেই কিশোরটাই ক্রিকেট উপহার দেওয়ার মত অনেক বিস্ময় নিয়ে এসেছে. ঐ নতূনের কেতন উড়ে, নামটা মনে রাখুন বৈভব সূর্যবংশী।

ক্রিকেটবিশ্ব আজ স্তব্ধ। মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে ফেলল এক খুদে ‘মেগাস্টার’ বৈভব সূর্যবংশী।

তার বাবা কৃষি জমি বিক্রি করে তাকে ক্রিকেটের কোচিং এ ভর্তি করে দিয়েছিলেন। বাবার মান রাখলো সে। আইপিএল ২০২৫-এর ৪৭তম ম্যাচ – চিরকাল মনে রাখবে ক্রিকেট দুনিয়া। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নামা মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী মাত্র ৩৮ বলে করলো ১০১ রান। চোখ ধাঁধানো ইনিংস, আর রেকর্ড বই যেন উলটে গেল এক ঝটকায়।

এই নজরকাড়া ইনিংসের সময় সে অনেকগুলো রেকর্ড গড়েছে বা ভেঙেছে, দেখে নিন এই বিস্ময় বালকের কীর্তিগুলো-

১. দ্বিতীয় দ্রুততম আইপিএল শতরান (৩৫ বল)। শুধু ক্রিস গেইল (৩০ বল, ২০১৩) তাঁর আগে রয়েছে। আর ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই দ্রুততম শতরানের রেকর্ড – ইউসুফ পাঠানের ৩৭ বলের শতরানকে টপকে দিল বৈভব সূর্যবংশী।
২. ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে সূর্যবংশী হলেন পেশাদার ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আগের রেকর্ড ছিল বিজয় জোলের (১৮ বছর, ১১৮ দিন)।
৩. মাত্র ৩ ইনিংসে শতরান করে দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ানের খেতাব।
৪. ১৭ বলে ৫০ রান। আইপিএলে কোনও আনক্যাপড ভারতীয় ব্যাটারের সবচেয়ে দ্রুত ৫০ রান – যা আগে ছিল যশস্বী জসওয়ালের (১৯ বল) নামে।
৫. এক ইনিংসে ১১ ছক্কা। ভারতীয় ব্যাটার হিসেবে মুরলি বিজয়ের পাশে বসে গেল সে।
৬. ৯৩.০৬% রান বাউন্ডারি থেকে। ৭টি চার, ১১টি ছক্কা।
৭. ৩০ রান দেওয়া কারিম জানাতের প্রথম ওভার আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রথম ওভার।
৮. পাওয়ার প্লেতে ৮৭/০। রাজস্থানের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর।
৯. ১৬৬ রানের ওপেনিং জুটি সূর্যবংশী ও যশস্বী জসওয়ালের। মাত্র ১১.৫ ওভারে। রাজস্থানের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ।
১০. ২০০+ রান তাড়া করে জয়, তাও ২৫ বল হাতে রেখে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বল হাতে রেখে রান তাড়ার রেকর্ড।

১৪ বছরের একটি কিশোর যখন বলের পর বল মাঠের বাইরে পাঠাচ্ছে, রেকর্ড গড়ছে একের পর এক, তখন প্রশ্ন একটাই – এই কিশোরটি কি নতুন যুগের সচিন, বিরাট কহলি বা ধোনি হতে চলেছে?

Vaibhav Suryavanshi Becomes Youngest Cricketer to make IPL Debut

West Bengal HS Exam 2025 ফলাফল ঘোষণার তারিখ প্রকাশ WBCHSE

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ ফলাফল ঘোষণার তারিখ প্রকাশ প:বঙ্গ শিক্ষা পর্ষদের

West Bengal HS Exam Result 2025 Date and Time Officially Announced by WBCHSE

নিজস্ব সংবাদদাতা-কলকাতা : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBCHSE) ৭ মে দুপুর ১২:৩০ মিনিটে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ২০২৫ ঘোষণা করবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশের পর অধীর আগ্রহে অপেক্ষারত প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, wbresults.nic.in এবং wbchse.wb.gov.in-এ প্রবেশ করতে পারবেন। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা সহ তিনটি শাখার জন্যই উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গের ফলাফল ঘোষণা করা হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানাতে পেরে আনন্দিত হবেন যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ আগামী ৭ মে, ২০২৫ দুপুর ১২:৩০ মিনিটে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.) পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে। “কলকাতার সল্টলেক-৭০০০৯১-এ বিদ্যাসাগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে,” WBCHSE-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.) পরীক্ষার ফলাফল দেখা যাবে এবং ডাউনলোড করা যাবে। ৮ মে, ২০২৫ তারিখে সকাল ১০টায় সংযুক্ত ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে মার্কশিট এবং পাস সার্টিফিকেটের হার্ড কপি বিতরণ করা হবে।

যদি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBCHSE) অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট পোর্টাল অতিরিক্ত ট্র্যাফিকের কারণে ক্র্যাশ করে, তখন উচ্চ মাধ্যমিক (এইচ.এস.) পরীক্ষার ফলাফল পেতে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নির্বাচিত কিছু ওয়েবসাইট অ্যাক্সেস করা যেতে পারে। শিক্ষার্থীদের সহজেই তাদের ফলাফল পেতে ফলাফল পোর্টালে তাদের পরীক্ষার রোল নম্বর প্রবেশ করতে হবে। আগামী ৭ মে, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় শিক্ষার্থীদের (দ্বাদশ শ্রেণীর) পরীক্ষার ফলাফল পাওয়ার লাইভ লিঙ্কটি আমাদের ওয়েবসাইটেও সংযুক্ত করা হবে।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনলাইনে তাদের ফলাফল পেতে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে যেতে পারেন।
নীচে উল্লিখিত অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে অনলাইনে ফলাফল ডাউনলোড করার জন্য শিক্ষার্থীদের তাদের পশ্চিমবঙ্গ পরীক্ষার লগইন শংসাপত্র প্রবেশ করতে হবে:

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ওয়েবসাইটগুলি

  1. https://resuh.wb.gov.in
  2. https://results.digilocker.gov.in/
  3. www.indiaresults.com
  4. https://timesofindia.indiatimes.com
  5. https://bangla.hindustantimes.com
  6. https://indianexpress.com
  7. www.JagranJosh.com
  8. www.ndtv.com
  9. www.results.shiksha
  10. https://wb12.abplive.com
  11. www.fastresult.in
  12. https://www.indiatoday.in/education.today/results
  13. https:/iwww.aajkaal.in
  14. https://www. sangbadpratidin.in
  15. https://www.educaresall.com/

পশ্চিমবঙ্গে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (দ্বাদশ শ্রেণীর) ফলাফল শিক্ষার্থীরা কীভাবে দেখবেন?

ধাপ ১ — অফিসিয়াল ওয়েবসাইট — wbresults.nic.in অথবা wbchse.wb.gov.in-এ যান
ধাপ ২ — হোমপেজে, West Bengal Higher Secondary Examination results 2025 লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৩ — প্রবেশ করার পর, সমস্ত প্রয়োজনীয় শংসাপত্র প্রবেশ করান।
ধাপ ৪ — এখন এগিয়ে যেতে সাবমিট-এ ক্লিক করুন।
ধাপ ৫ — ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৬ — ভবিষ্যতের পছন্দের জন্য একটি কপি ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন।

উল্লেখ্য যে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পূর্ণরূপে অনলাইন মোডে ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের পরবর্তীতে তাদের নিজ নিজ স্কুল থেকে তাদের ‘মূল নম্বরপত্র’ (Hard copy of Mark Sheet) নিতে হবে। ফলাফল ঘোষণার পর, শিক্ষার্থীরা শতাংশের সাথে সন্তুষ্ট না হলে পুনর্মূল্যায়নের (revaluation) জন্যও আবেদন করতে পারেন। ফলাফল ঘোষণার পর পুনর্মূল্যায়নের তারিখ ঘোষণা করা হবে। মূল্যায়ন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের ফর্মটি পূরণ করতে হবে এবং সময়সীমার আগে প্রয়োজনীয় পরিমাণ অর্থ প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী যেকোনো বিষয়ের জন্য একটি কম্পার্টমেন্ট পাবে তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। কম্পার্টমেন্ট পরীক্ষার তারিখ রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদে পরে ঘোষণা করবে।

শিক্ষার্থীরা এই ওয়েবপৃষ্ঠা থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২৫ সালের ফলাফল ঘোষণার তারিখের নোটিশের পিডিএফ ফাইল নিচে দেওয়া হল।

২০২৫সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নোটিশের পিডিএফ ফাইল

West Bengal HS Exam Result 2025 Date and Time Officially Announced by WBCHSE

Omar Abdullah: যতক্ষণ না বিচারের মুখোমুখি হয় ততক্ষণ বিশ্রাম নেব না

পহেলগাঁও ঘটনার পিছনে যারা, যতক্ষণ না বিচারের মুখোমুখি হয় ততক্ষণ বিশ্রাম নেব না – ওমর আবদুল্লাহ

Won’t rest until those behind Pahalgam incident are brought to justice

দিনাজপুর বার্তা ডিজিটাল ব্যূরো : সংহতির ইঙ্গিত হিসাবে এবং শোকাহত পরিবারগুলি এবং পহেলগাঁও সন্ত্রাসী হামলায় আহতদের কিছু সহায়তা দেওয়ার জন্য, জম্মু ও কাশ্মীরের মাননীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ পহেলগাও সন্ত্রাসী হামলার শিকারদের জন্য একটি এককালিন অনুদান ঘোষণা করেছেন৷

জম্মু ও কাশ্মীর সরকার হামলায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা দেবে। এছাড়াও, যারা গুরুতর আহত হয়েছেন তাদের ২ লক্ষ টাকা এবং সামান্য আঘাতপ্রাপ্তদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গতকাল পহেলগাওয়ে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন, এটিকে নিরপরাধ বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংসতার একটি বর্বর এবং জ্ঞানহীন কাজ বলে অভিহিত করেছেন।

আজ জারি করা একটি তীব্র নিন্দায়, মুখ্যমন্ত্রী বলেছেন, “সন্ত্রাসের এই ঘৃণ্য কাজের আমাদের সমাজে তাদের কোনও স্থান নেই। আমরা হারিয়ে যাওয়া মূল্যবান প্রাণের জন্য গভীর শোকাহত এবং শোকাহত পরিবারগুলির প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। এই অন্ধকার সময়ে আমাদের হৃদয় আপনাদের কাছে চলে যায়।”

সংহতি এবং সমর্থনের চিহ্ন হিসাবে, জম্মু ও কাশ্মীর সরকার মৃতের পরবর্তী আত্মীয়দের জন্য প্রত্যেকের জন্য 10 লক্ষ টাকা , গুরুতরভাবে আহতদের জন্য 2 লক্ষ টাকা এবং যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের জন্য ১ লক্ষ টাকার এককালিন অনুদান প্রদান করার কথা ঘোষণা করেছে।

মুখ্যমন্ত্রী আরও আশ্বস্ত করেছেন, যে নিহতদের জন্মস্থানে মরদেহের মর্যাদাপূর্ণ পরিবহনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “আমাদের হৃদয় শোকসন্তপ্ত পরিবারের কাছে। আমরা আপনার দুঃখ ভাগ করে নিচ্ছি এবং এই অন্ধকারময় দুঃসময়ে সময়ে আপনার পাশে আছি।”সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জোরের সহিত বলেন, “সন্ত্রাস কখনই আমাদের সংকল্প ভঙ্গ করবে না। যতক্ষণ না এই বর্বরতার পিছনে রয়েছে তাদের বিচার না করা পর্যন্ত আমরা শান্ত হব না।”

CM Omar Abdullah: Won’t Rest until Those behind Pahalgam Incident are Brought to Justice

Rajnath Singh Says পহেলগাঁওয়ে হামলার যোগ্য জবাব দেওয়া হবে

রাজনাথ সিং বলেছেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পেছনে যারা আছে তাদের ছাড়া হবে না

 

Rajnath Singh says won't spare those behind Jammu Kashmir terror attack

হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছেন তাদের‌ও যোগ্য জবাব দেওয়া হবে

দিনাজপুর বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বায়ুসেনার একটি অনুষ্ঠানে পহেলগাঁও এর জঙ্গিহানার তীব্র নিন্দা করে বলেন যে সরকার শুধুমাত্র হামলাকারীদের এই নয়, এই হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছেন তাদের‌ও যোগ্য জবাব দেওয়া হবে।

ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে!

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর এর পহেলগাঁওয়ের জঙ্গিহানার করা নিন্দা করেছেন তিনি। তিনি বলেন ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে।

তিনি আরও বলেন, গতকাল পহেলগাঁওতে নির্দিষ্ট একটি ধর্মকে নিশানা করে জঙ্গীরা কাপুরুষোচিত কাজ করেছে, যেখানে বহু নিরাপদ মানুষদের প্রাণ হারাতে হয়েছে। আমি দেশবাসীদের আশ্বাস দিয়ে বলতে চাই, যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদের‌ই নয়, এর পিছনে ষড়যন্ত্রকারীদের কাছেও পৌঁছব। হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরালো উত্তর পাবে। আমি দেশকে আশ্বাস দিচ্ছি।

অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরালো উত্তর পাবে – প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের তিন বাহিনীর প্রধান ও চিপ অফ ডিফেন্স স্টাফ এর সঙ্গে দেখা করেন কাশ্মীরের জঙ্গি হানা নিয়ে চলে দীর্ঘ বৈঠক আলোচনা। এরপরে ই বৈঠক শেষে তিনি মঞ্চে দাঁড়িয়ে হুংকার দিয়ে বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স নীতি ভারতের। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ করব।

Union Defense Minister Rajnath Singh has said that terrorists will be given a befitting reply

Pahalgam Terror Attack -চার সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ

ভারতের নিরাপত্তা সংস্থা পহেলগাঁও হামলায় জড়িত চার জঙ্গিকে শনাক্ত করল

Indian Investigative agencies release images of four suspected militants involved in Pahalgaon attack

দিনাজপুর বার্তা ডিজিটাল ব্যূরো: গতকাল মঙ্গলবার দুপুরে জম্বু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দি রেজিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ)। গোয়েন্দা সূত্রে খবর ওই চার জঙ্গি টি আর এফ এর সদস্য, তবে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। জানা যায়, তিনি লস্করের অন্যতম প্রধান সদস্য। ইতিমধ্যেই হামলাকারী চার জঙ্গিকে শনাক্ত করে ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় ওই জঙ্গিরা। ওই হামলাকারী চারজন ছাড়াও আরোও কয়েকজন এই ঘটনায় থাকার সম্ভাবনা। সবটায় খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, হামলাকারী চার জঙ্গি হল আদিল, আসিফ ফুজি, সুলেমান এবং আবু তালহা। প্রত্যেকের হাতে ছিল একে ৪৭-এর মতো অত্যাধুনিক অস্ত্র এবং মুখে ছিল মাস্ক। তদন্তকারী সংস্থা তাদের সশস্ত্র ছবি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। পহেলগাও হামলায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছেন তিনজন।

সংবাদ সূত্রে জানা যায়, পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট (সংক্ষেপে টিআরএফ) এই হামলা ঘটনোর দায় স্বীকার করেছে। গোয়েন্দা সূত্রে খবর ওই জঙ্গিরা টিআরএফ এর সদস্য। তাদের মধ্যে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। তিনি লস্করের অন্যতম প্রধান। এছাড়াও জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা তথা ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ শহীদের ঘনিষ্ঠ বলেও পরিচিত সইফুল্লা। এই ঘটনায় সারাদেশ আতঙ্কিত।

আজ বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি একস্ হেন্ডালে লেখেন – ভারী হৃদয়ে শ্রদ্ধা জানাচ্ছি পহেলগাঁও হামলায় নিহতদের। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা রেহাই পাবে না।

জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবার কিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের জন্য ২ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন।

Pahalgam Terror Attack -চার সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ

Jammu Kashmir’s Pahalgaon Attack – জঙ্গির ছবি প্রকাশ্যে

Jammu Kashmir’s Pahalgaon Attack – জঙ্গির ছবি প্রকাশ্যে

Terror attack in Jammu and kashmirs Pahalgaon

রক্তাক্ত কাশ্মীর! জঙ্গির ছবি প্রকাশ্যে পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু, আহত বহু।

নিজস্ব সংবাদদাতা : জম্বু ও কাশ্মীরের পহেলগাঁও এর বৈসরন উপত্যকায় গত মঙ্গলবার সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সারাদেশেই ক্ষোভে ফুঁসছে জনগণ। জানা যায় জঙ্গীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, ওই সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেক পর্যটক। এদের অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন।

জঙ্গীদের তল্লাশিতে ভারত সরকারের নিরাপত্তা বাহিনী জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। ব্যবহার করা হচ্ছে আকাশ পথ ও ড্রোন ইত্যাদি।

ইতিমধ্যেই তড়িঘড়ি কাশ্মীরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি শ্রীনগরে পৌঁছে গিয়েছেন। সেখান থেকে সোজা তিনি রাজভবনে চলে যান। আধিকারিকরা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা।

মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনগরে যাওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গীদের হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়েছেন ‘জম্মু কাশ্মীরের পাহেলগায় পর্যটকদের উপরে যে জঙ্গি হামলা ঘটেছে তাতে আমি মর্মাহত। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা এই কাপুরুষোচিত জঙ্গি হামলায় জড়িত তাদের ছাড়া হবে না। এই ঘটনায় যারা জড়িত আছে তাদের যাতে চরম পরিণতি হয় সেটা আমরা নিশ্চিত করব’।

এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী আধিকারিকরা জানিয়েছেন যে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বৈসরণ উপত্যকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে জঙ্গিরা।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে জানতে চেয়ে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সাথে ফোনে কথা বলেন। তিনি তাঁর এক্স সেন্ডেল এ লিখেছেন – মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দাবি জানিয়েছেন সুবিচারের। তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে পহেলগাঁওয়ের ভয়ংকর জঙ্গি হামলা নিয়ে আলোচনা করেছেন।

জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, সৌদির সফর কাটছাঁট করেন এবং সৌদি আরব আয়োজিত সরকারি নৈশভোজে অংশগ্রহণ করেননি। আজ ভোরে বিমানবন্দরে অবতরণের পরেই অজিত দোভাল ও জয় শঙ্করের সঙ্গে বৈঠক করেন। অমিত শাহজি আজ দিল্লি ফিরে প্রধানমন্ত্রী সঙ্গে জরুরী বৈঠকে যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই জঙ্গি হামলার জেরে হাইয়ালার জারি করা হয়েছে জম্বু ও কাশ্মীরে। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পর পাল্টা আঘাত শুরু করেছে ভারতীয় সেনা।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২৬ জনের মৃত্যু হয়। ১৭ জন পর্যটক গুরুতর জখম। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।