অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন রায়গঞ্জে
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন রায়গঞ্জ শহরের উপকণ্ঠে ক্যারিটাস মঞ্চে
নিজস্ব সংবাদদাতা – রায়গঞ্জ : অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আইনজীবী শ্রী অরিন্দম প্রামানিক এর নেতৃত্বে ও অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের উপকণ্ঠে ক্যারিটাস হলে অনুষ্ঠিত হল।
আজকের এই মহতি অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্বসহ অন্যান্য শ্রোতা এবং নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যাপক ডঃ শিবরঞ্জন মিশ্র, প্রাক্তন অধ্যাপক অর্থনীতি বিভাগ, বিশ্বভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রাক্তন অধীক্ষক, রায়গঞ্জ জেলা হাসপাতাল এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ দীপক কুমার রায়, ডিন, কলা, বাণিজ্য ও আইন বিভাগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। তাছাড়াও উপস্থিত ছিলেন অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও সংস্কৃতিপ্রেমী মনোতোষ সরকার।
আজকের উক্ত অনুষ্ঠানে নজরুল বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করলেন রায়গঞ্জের বিশিষ্ট কবি ও লেখক শ্রী যাদব চৌধুরী, শ্রীমতি খুশী সরকার, শ্রীমতি সুপ্রিয়া দেবনাথ, তপন রায়, প্রদীপ কুমার রায়, শর্মিষ্ঠা কুন্ডু সহ আরোও অনেকে।
উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সংস্কৃতি প্রেমী অধ্যাপক শ্রী সুকুমার বাড়ই। নজরুল বিষয়ক কবিতা আবৃত্তি পরিবেশন করেন শ্রী শিবানন্দ কর্মকার সহ আরোও অনেকে এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিক্ষক ও গায়ক শ্রী গৌরাঙ্গ চন্দ্র কর। আজকে এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন নৃত্যালয় গোষ্ঠী। এবং অনুষ্ঠান শেষে কবি, সাহিত্যিক ও বিভিন্ন শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।
কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর শিবরঞ্জন মিশ্র। কবি কাজী নজরুল ইসলাম এর জীবনশৈলী ও সময়োপযোগী ধারার উপরে সুন্দর বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডঃ দীপক কুমার রায়। সর্বোপরি সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও আইনজীবী অরিন্দম প্রামানিক। সুন্দর একটি সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকায় একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয় ও উপভোগ্য হয়ে উঠে। বর্তমান সামাজিক আবহে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানব জীবনের রুচি ও মানসিক বিকাশে খুবই জরুরী। আজ গান, স্বরচিত কবিতা পাঠ, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে এক অভূতপূর্ব সাংস্কৃতিক মেল বন্ধনের সাক্ষী থাকল রায়গঞ্জ শহরের উপকণ্ঠে অবস্থিত ক্যারিটাস হল।
আজকের এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে অনেকেই এগিয়ে আসেন এবং অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের সম্পাদক ও আইনজীবী অরিন্দম প্রামানিক মহাশয়ের এই মহতী উদ্যোগকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন ও আন্তরিক অভিনন্দন জানান।
Poet Kazi Nazrul Islam‘s Birthday Celebration in Raiganj Organized by Akhil Bhuvan Bidyarthi Pratisthan

